পাকিস্তান ছাড়ার হুমকি দিল গুগল ফেসবুক ও টুইটার

পাকিস্তান ছাড়ার হুমকি দিল গুগল ফেসবুক ও টুইটার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের তিন বৃহত্তম টেক ও সামাজিক যোগাযোগমাধ্যম গুগল, ফেসবুক ও টুইটার পাকিস্তান ছাড়ার হুমকি দিয়েছে।

পাকিস্তান সম্প্রতি ইন্টারনেটে উপলব্ধ সবকিছু সেন্সর করার নতুন নিয়ম চালু করায় শীর্ষস্থানীয় এই ইন্টারনেট সংস্থাগুলো এমন হুমকি দিয়েছে বলে জানা গেছে।।

শুক্রবার (২০ নভেম্বর) এশিয়া ইন্টারনেট কোয়ালিশন’র (এআইসি) পক্ষ থেকে এক টুইট বিবৃতিতে এই নিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গুগল, ফেসবুক ও টুইটারও এআইসি’র সদস্য। এমন খবর প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন।

ওই বিবৃতি বলা হয়, অস্বচ্ছ প্রক্রিয়ায় তৈরি পাক সরকারের কিছু নিয়মের মাধ্যমে ইন্টারনেট সংস্থাগুলোকে আক্রমণ করা হচ্ছে।

পাকিস্তানের নতুন আইনে ডিজিটাল কন্টেন্ট সেন্সর করার ক্ষমতা দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর এটিকে বাকস্বাধীন‌তা রোধ করার প্রয়াস হিসেবেই দেখছেন দেশটির সচেতন মহল।

পাকিস্তানের এই নতুন আইনকে ‘প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬’ বা পেকা আইন‌ের অন্তর্গত করা হয়েছে।

নতুন আইনে উদ্বিগ্ন প্রকাশ করে এআইসি জানায়, এই আইনের ফলে মানুষের কাছে ইন্টারনেট আর ততটা মুক্ত থাকবে না। এর ফলে বাকি বিশ্বের থেকে পাকিস্তানের ডিজিটাল অর্থনীতি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্থাগুলোকে মানবাধিকার লঙ্ঘন করা ও ব্যক্তিস্বাধীনতা হরণের মতো পদক্ষেপের জন্য জোর করা হবে।

এতে করে গুগল, ফেসবুক বা টুইটারের মতো সংস্থার পক্ষে ব্যবসা বা সাধারণ গ্রাহকদের জন্য পরিষেবা দেয়াটা অসম্ভব হয়ে পড়বে বলেও ওই বিবৃতি উল্লেখ করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *