নামাজে মুসলিম কৃষক, পাহারায় শিখ

নামাজে মুসলিম কৃষক, পাহারায় শিখ

নামাজে মুসলিম কৃষক, পাহারায় শিখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে নতুন কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নেমে এসে অসাম্প্রদায়িকতার নজির গড়লেন কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে মুসলিম সংগঠনও।

সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কৃষক আন্দোলনে যোগ দেওয়া কয়েকজন মুসলমান নামাজ পড়ছেন এবং তাদের নিরাপত্তা দিচ্ছেন শিখ সম্প্রদায়ের লোকজন।

ভারতে রাজধানী দিল্লিতে তীব্র শীতের মধ্যেও এ ধরনের দৃশ্য দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ভারতে যারা ধর্ম উগ্রতা ছড়ায়, এই দৃশ্য তাদের মুখে কুলুপ এঁটে দেবে।

এদিকে মঙ্গলবার থেকে সারা ভারতে অবরোধ শুরু হয়েছে। কৃষক সংগঠনগুলোর ডাকা ভারত অবরোধে পশ্চিমবঙ্গেও মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়েছে।

কোথাও রেল অবরোধ হয়েছে। সকালের দিকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়তেই রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন। খাস কলকাতায় যাদবপুরে ট্রেন অবরোধ করেন বাম সমর্থকরা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করেন বাম কর্মী-সমর্থকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *