ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা; আহত ৬

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা; আহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালতের কাজ ন্যায়বিচার করা, কিন্তু আদালতের সঙ্গেই হল এবার অন্যায়। নেত্রকোনার দুর্গাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানোর ঘট্না ঘটেছে। ড্রেজার শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে ৩ পুলিশ, ২ জন ভূমি অফিস কর্মচারীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর ১নং বালুঘাট এরিয়া থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্ম্মনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ১নং বালুঘাটে গেলে ড্রেজার শ্রমিকরা এসময় হামলা চালায়। তাদের ছোঁড়া ইটপাটকেলর আঘাতে ৬ জন আহত হন।

আহতরা হলেন, দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভুমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও ঘাট শ্রমিক রফিক ৩৫) গুরুতর আহত হয়। আহতরা দুর্গাপুর হাসপাতালে চিকিত্সাধীন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রে নারায়ণ চন্দ্র বর্ম্মন, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, ওসি শাহনুর এ আলমসহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ ড্রেজার ধ্বংস করেন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বালুঘাটের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের চিহ্নিত করে শিগগিরই গ্রেফতার অভিযানে নামবে পুলিশ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *