মানবাধিকার পদক পেলেন ডা. এম এম মাজেদ

মানবাধিকার পদক পেলেন ডা. এম এম মাজেদ

মানবাধিকার পদক পেলেন ডা. এম এম মাজেদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ ‘মানবাধিকার অগ্রাধিকার এ্যাওয়ার্ড-২০২০ পেলেন বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক ও দৈনিক স্বদেশ বিচিত্রা স্বাস্থ্য পাতার সম্পাদক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে ডা. এম এম মাজেদকে এ এ্যাওয়ার্ড তুলে দেয় জাতীয় মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহিদুল হারুন,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট সাঈদুল হক সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রধান, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, আইনজীবীসহ অনেকেই বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ প্রতি মাসে বিভিন্ন জায়গায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিভিন্ন জাতীয় পএিকা ও নিউজ পোর্টালে স্বাস্থ্য বিভাগের নিয়মিত লেখক তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *