পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা বাংলাদেশের কোন বিকল্প আগেও ছিল না, বর্তমানেও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল ও ইকরা বাংলাদেশ প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
তিনি বলেন, ৯০ দশক থেকে শিশুদের নিয়ে কাজ করছে ইকরা। শিশুদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ, সমাজসেবক, দ্বীন ইসলামের দায়ী হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই ইকরা বাংলাদেশের অবিরাম পথচলা।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাইতুল কারীম হালিশহর মাদরাসা মিলনায়তনে ইকরা বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত মাদরাসা প্রতিনিধি সম্মেলনে মাওলানা সদরুদ্দীন মাকনুন এসব কথা বলেন।
সাহাবায়ে কেরামের (রা.) সিফাতে কিছু নাগরিক গড়ে তোলাই ইকরা বাংলাদেশের মূল লক্ষ্য উল্লেখ করে মাওলানা মাকনুন বলেন, নবীজীর পেয়ারে সাহাবায়ে কেরামের সিফাত ছিল মানুষকে আল্লাহর দিকে আনা, দ্বীনের দিকে আনা, সততার দিকে আনা, ন্যায়পরায়ণতার দিকে আনা। ইকরার শিক্ষার্থীরাও দ্বীন ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উম্মতের কল্যাণে কাজ করবে, তাদের মধ্যে সাহাবায়ে কেরামের সিফাতগুলো থাকবে।
প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইকরা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুস সালাম, মাওলানা জাওয়াদুল কারীম, মাওলানা মুজাহিদ উসমান, মাওলানা বেলাল উদ্দিন সানবি, মুফতি আনিসুর রহমান আনসারি প্রমূখ।
এছাড়াও সম্মেলনে আগত চট্টগ্রাম বিভাগের প্রায় ১০০ শিক্ষক নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে শেষে ইকরা বাংলাদেশ প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল কারীম হালিশহর সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফুরকান ফারাজি প্রমূখ।



