পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভাসানচরে জন্মগ্রহণ করল প্রথম রোহিঙ্গা শিশু। মো. কাশেম ও তার স্ত্রী রাবেয়া খাতুন দম্পতির তৃতীয় সন্তানের জন্মের মাধ্যমে ভাসানচরে এল প্রথম রোহিঙ্গা শিশু।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান প্রসব করনে রাবেয়া।
এর আগে প্রসবব্যথা শুরু হলে তাকে নৌ-অ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় রাবেয়ার সঙ্গে তার শাশুড়ি মোমেনা খাতুন ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সেবিকা ছিলেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য জরুরি বিভাগের ডাক্তার বিমান চন্দ্র আচার্য জানান, সন্তান প্রসব করা রাবেয়া ও তার নবজাতক সন্তান দুজনই সুস্থ রয়েছে।
বর্তমানে ভাসানচরের ৭ নম্বর ক্লাস্টারের ৮ নম্বর হাউজে থাকছেন আবুল কাশেম ও রাবেয়া।
/এএ


