ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষার সিদ্ধান্তে উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষার সিদ্ধান্তে উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষার সিদ্ধান্তে উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তারুণ্য মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোভিড-১৯ এর কারণে গত মার্চের পর থেকেই শুনশান। ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে আবাসিক হলগুলোও। তখন থেকেই বেশীরভাগ শিক্ষার্থী গত ৮/৯ মাস ধরে হল ছেড়ে যে যার বাড়িতে চলে গেছেন। হল বন্ধ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে উৎকণ্ঠায় ১৫ হাজার শিক্ষার্থী।

তারা বলছেন, করোনা মহামারিতে বাড়িতে চলে যাওয়ায় ঢাকায় এসে পরীক্ষা দেয়া কঠিন হয়ে পড়বে। এদিকে, প্রস্তুতির ঘাটতি থাকার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সেশনজট কমাতে ও নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতেই এ পদক্ষেপ। এই পরিস্থিতিতেই গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও তাদের ভবিষ্যতের কথা বিবেচনা এ সিদ্ধান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল জানান, প্রস্তুতির ঘাটতি রয়েছে। কারণ ক্লাস বন্ধ, হল বন্ধ। যে সব শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশের জন্যে বসে আছে তাদের কথা বিবেচনা করেই এবং সেশনজটকে কমিয়ে আনার জন্যে এ সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষার সময়কাল পূর্বের থেকে অর্ধেক হবে। প্রত্যেকটি ডিপার্টমেন্ট স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে।

মাত্র দুই সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়ায় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এমনিতেই অনলাইন ক্লাসগুলো তেমন কার্যকরী হয় নি। তার ওপর হল বন্ধ থাকায় কিভাবে পরীক্ষায় অংশ নেবেন, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, ভার্সিটি বন্ধ থাকায় অনেকেই বইপত্র-নোট হলে রেখে বাসায় চলে গেছে। তারা তো পড়তেই পারেনি। আবার যারা গ্রামে চলে গেছে তারা অনলাইনেও ভালো করে ক্লাস করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স মিলে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১৫ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *