ইয়েমেনের সঙ্গে সৌদির যুদ্ধ মূর্খতা: গুতেরেস

ইয়েমেনের সঙ্গে সৌদির যুদ্ধ মূর্খতা: গুতেরেস

ওয়ার্ল্ড ডেস্ক ● জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধ নিতান্তই মূর্খতা। পাশাপাশি তিনি দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর থেকে সৌদি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেছেন, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের অবশ্যই ইতি টানতে হবে। ইয়েমেনের সমুদ্র, আকাশ ও স্থলপথ খুলে দেয়ার জন্য তিনি সৌদি আরব এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানান, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়াল্লিমিকে লেখা এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন।

ডুজারিক বলেন, ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় জাতিসংঘ মহাসচিব খুবই মর্মাহত। ইয়েমেন যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে সৌদি কর্মকর্তারা আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করায় মহাসচিব গুতেরেস হতাশ হয়েছেন। ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন ও দেশটির চলমান দুর্ভিক্ষ এবং জনদুর্ভোগের কথা উল্লেখ করে ডুজারিক বলেন, এসবই হচ্ছে মানবসৃষ্ট সংকট।

সূত্র: পার্স টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *