বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ১

বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকা থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেটসহ আমানুল্লাহ (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সিআইডি। শনিবার সন্ধ্যায় বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে সিআইডি’র অর্গানাইজ ক্রাইম ইউনিট। সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাজিব ফারহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ইউনিটের ৬ সদস্যের একটি দল বাড্ডা জেনারেল হাসপাতালে সামনে অভিযান চালায়। এ সময় কুমিল্লার বরুরা থানা এলাকার বাসিন্দা আমীর হোসেনের ছেলে আমানুল্লাহকে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে অভিযানের সময় আমানুল্লাহর সঙ্গে থাকা একজন পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ জানিয়েছেন, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীতে এনে পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকেন তারা।

অপরদিকে রাজধানীর কদমতলীতে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুরাইন রেলগেট সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডিবি উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকালে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্য থেকে ৩ হাজার পিছ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরে বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, মাসুদ তার পলাতক সহযোগী ইসাহাকের সহযোগিতায় কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করত। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ইয়াবাসহ মাদকব্যকসায়ীকে গ্রেফতারের ঘটনায় কদমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *