একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭০

একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭০

পাথেয় টোয়েন্টিফের ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

এর আগে রবিবার (২০ ডিসেম্বর) দেশে এক হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *