দুবাইয়ে ইহুদি স্কুল খুলে রাজপরিবারের জন্য প্রার্থনা

দুবাইয়ে ইহুদি স্কুল খুলে রাজপরিবারের জন্য প্রার্থনা

পাথেয় টোয়েন্টিফের ডটকম : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইহুদি স্কুল উদ্বোধনের পর দেশটির রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়েছে।

রোববার ইসরাইলের একজন শীর্ষস্থানীয় ইহুদি যাজক স্কুলটি উদ্বোধন করে আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইৎজাক ইউসেফ নামের ওই যাজক বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান।

কট্টরপন্থী হিসেবে পরিচিত এই যাজকের কোনো আরব দেশে এটিই প্রথম সফর। আবুধাবিতে নতুন একটি সিনাগগও (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন তিনি।

ইসরাইলের সরকারি টুইটার অ্যাকাউন্ট ‘ইসরাইল ইন অ্যারাবিক’ থেকে দুবাইয়ের নতুন ইহুদি স্কুল উদ্বোধনের বিভিন্ন ছবি প্রকাশ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।

প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারেন।

আমিরাতি হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *