বাদ জোহর লোহাগাড়ায় খলিফায়ে মাদানীর জানাযা

বাদ জোহর লোহাগাড়ায় খলিফায়ে মাদানীর জানাযা

বাদ জোহর লোহাগাড়ায় খলিফায়ে মাদানীর জানাযা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ-এর খলিফা মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদীর নামাজে জানাযা বাদ জোহর দুপুর দুইটায় চট্টগ্রামের লোহাগাড়ার নিজ এলাকায় পীরখাইনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদী রহ. পরিবারের ঘনিষ্ঠ মাওলানা মুকতাদার মাওলা পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৪ জানুয়ারি ২০২০ সোমবার বাদ জোহার চট্টগ্রামের লোহাগাড়ায় খলিফায়ে মাদানীর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ-এর খলিফা মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

রোববার (৩ জানুয়ারি) রাত ১০:৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন।

একজন প্রচারবিমুখ আল্লাহ ওয়ালা বুযুর্গ ছিলেন মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী রহ.। তিনি হুসাইন আহমদ মাদানী রহ.-এর ৩৯ তম ও সর্বশেষ খলিফা ছিলেন বলে জানা গেছে।

মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী রহ. চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া পীরখাইন এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্রমতে জানা গেছে তিনি রাজঘাট হেমায়েতুল ইসলাম মাদরাসায় ৩০ বছর মুসলিম শরীফ পড়িয়েছেন।

রাজঘাট হেমায়েতুল ইসলাম মাদরাসায় জীবনের শেষ সময়টায় ছিলেন না। বার্ধক্যে তিনি চট্টগ্রামের লোহাগাড়ার নিজ এলাকায় বাড়িতে ছিলেন।

মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদী ছিলেন হযরত মাদানি রহ-র ৩৯তম খলিফা।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ দেশের বর্ষীয়ান আলেমগণ গভীর শোক জানিয়েছেন।

তারা বলেছেন, আল্লাহ তায়ালা হজরত মাওলানা আব্দুল হালীম ইসলামাবাদীকে মাগফিরাত দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, দারাজাত বুলন্দ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *