আবদুল্লাহ জাহানাঁবাদী : ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৩ নং মধুছড়া ক্যাম্পে আজ এ শীতসামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা তানজিল আমির ক্যাম্পের তিনটি মসজিদের আওতাভুক্ত পরিবারগুলোর মাঝে প্রায় হাজারখানেক কম্বল বিতরণ করেন।
ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ইতিপূর্বেও কয়েকদফায় রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়। মাওলানা তানজিল আমির বলেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যত এ লাখো মানুষের নিয়মিত খাবার– দাবার ও সহায়তা প্রয়োজন। বিভিন্ন সংস্থার পাশাপাশি ব্যক্তিউদ্যোগে সহযোগীতাও অব্যাহত রাখতে হবে। সামনে আরও কিছু করার জন্য আমরা চেষ্টা করছি। শুরুর দিকে শাহপরী দ্বীপে নবাগত রোহিঙ্গাদের মাঝেও আমরা কাজ করেছি।


