নরসিংদীতে বাবার বিরুদ্ধে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ

নরসিংদীতে বাবার বিরুদ্ধে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে; এ ঘটনায় পুলিশ পরিবারের তিন সদস্যকে আটক করেছে। রায়পুরা থানার এসআই আবুল কালাম জানান, উপজেলার মরজাল গ্রামে  মঙ্গলবার সকাল ৮টার দিকে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহত মাহিনের বাবা আপন মিয়া (২৫) পলাতক বলে পুলিশের ভাষ্য। এসআই কালাম পরিবারের বরাতে বলেন, আপন মিয়ার পৈতৃক বাড়ি নরসিংদী সদর উপজেলার চরআলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামে। আপন মিয়া সপরিবার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া বাসায় থেকে দিনমজুরি করতেন। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহ চলছিল।

মঙ্গলবার সকালেও ঝগড়া হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শিশুছেলেকে গলা কেটে হত্যার পর আপন মিয়া পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় নিহত শিশুর মা মারুফা বেগম, দাদা বাবুল মিয়া ও চাচা স্বপনকে পুলিশ আটক করেছে। এসআই কালাম বলেন, ঘটনার মূল কারণ উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক আপন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *