পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদরাসার টয়লেটের পাশ থেকে ৮ বছর বয়সী স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা বগুড়ার শিবগঞ্জের। ঘটনার পর মাদ্রাসার শিক্ষকরা সবাই পালিয়ে গেছেন।
রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার টয়লেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন আমতলী মাছপাড়া এলাকার আলমগীর হোসেনে ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্বাধীনের নানা নজরুল ইসলাম জানান, শনিবার বিকেল থেকেই স্বাধীন নিখোঁজ ছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা এ বিষয়ে কোন সদুত্তর না দিয়ে পালিয়ে গেছেন।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
/এএ


