ইভিএম মেশিন ভাংচুর; গ্রেফতার বিএনপির প্রার্থী

ইভিএম মেশিন ভাংচুর; গ্রেফতার বিএনপির প্রার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে তুমুল হাঙ্গামা নিয়ে। এরমধ্যে জেলার ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইভিএম মেশিন ভাংচুরের ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইসমাইল বালু এই ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। এ সময় তিনটি ইভিএম মেশিন ভাংচুর হয়েছে বলে জানা গেছে।

নগরীর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, নগরীর পাথরঘাটার এলাকার সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিন ভাংচুর চালান বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালুর সমর্থকরা।

পরে পুলিশ বালুকে আটক করে ইভিএম ভাংচুরের মামলায় গ্রেফতার দেখায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *