অধিকার প্রতিষ্ঠায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে : অধ্যক্ষ ইসহাক

অধিকার প্রতিষ্ঠায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে : অধ্যক্ষ ইসহাক

অধিকার প্রতিষ্ঠায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে : অধ্যক্ষ ইসহাক

পাথেয় টোয়েন্টিফের ডটকম :: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় উলামায়ে কেরামকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণ ও মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুচিন্তিত পরিকল্পনার আলোকে সাহসিকতার সহিত ময়দানে কাজ করতে হবে।

সোমবার পুরানা পল্টনের মজলিস মিলনায়তনে শেরপুর জেলার কয়েকজন আলেমের খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসহ কয়েকজন আলেম প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আমিরে মজলিসের হাতে খেলাফত মজলিসে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম-মহাসিচব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহা. আবদুল জলিল, শ্রমিক মজলিসের সহসভাপতি আমীর আলী হাওলাদার, কুমিল্লা উত্তর জেলঅ সহসভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, শেরপুর জেলার বিশিষ্ট আলেম ও শেরপুর সদর উপজেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আবদুল আজীজ, যুগ্ম-আহ্বায়ক মাওলঅনা সুলতান মাহমুদ, মাওলানা নূরুল আলম, সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সদস্য- মাওলানা সেকান্দর আলী, মাওলানা জমসিদ আলী, মুফতি মাসুদুর রহমান, মাওলানা আবদুর রাজ্জাক জামলী, মাওলানা ফজলুল করিম, সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশু সুস্থতার জন্য দোয়া-মুনাজাত করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *