পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী আমীর আশরাফ খাজা জানিয়েছেন, চলতি বছরে করোনার টিকা ক্রয়ের কোন পরিকল্পনা তাদের নেই। তারা নির্ভর করছেন জনগনের ব্যক্তিগত সুরক্ষা ও খয়রাত পাওয়া টিকার উপর (donated vaccines)।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমের ইকরাম জানান, চাইনিজ ক্যানসিনো (CanSino) টিকার প্রতি ডোজের মূল্য ১৩ ডলার। পাকিস্তান তাই আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও চীনের মতো বন্ধু দেশের উপর টিকার জন্য নির্ভর করছে।
এদিকে সেক্রেটারী আমীর আশরাফ খাজা আরও জানিয়েছেন, দরিদ্র রাষ্ট্র সমূহে টিকা বিতরণের আন্তর্জাতিক সংস্থা ‘দ্য গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিন এন্ড ইমিউনাইজেশন’-এর মাধ্যমে তারা সেরাম ইন্সটিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকার দেড় কোটি ডোজ খয়রাতি টিকা পাওয়ার আশা করছেন।
সূত্রঃ দ্য ডন
আরও দেখুনঃ
এক মাসে প্রায় ৩৮ লাখ নাগরিককে টিকাপ্রদান বাংলাদেশের


