পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোনো ধরণের আনুষ্ঠিতকতা ছাড়াই সোমবার (৮ মার্চ) বাদ এশা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) শিক্ষার্থীদের পবিত্র বুখারি শরীফের শেষ দরসে প্রদান করা হয়েছে।
দরসে প্রদান করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি দুটি শর্তে ছাত্রদের হাদিসের এজাজত দেন। ১. আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শের ওপর পূর্ণ অটল থাকতে হবে। ২. কখনো কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না।
উল্লেখ্য, প্রচলিত ধারায় চলমান খতমে বুখারি ও দুআ মাহফিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদ।
আরও পড়ুন: আল্লামা শফীর কবর জিয়ারত করলেন মাওলানা সদরুদ্দীন মাকনুন


