২৯ মার্চ পবিত্র শবে বরাত

২৯ মার্চ পবিত্র শবে বরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের আকাশে রোববার (১৪ মার্চ) কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূর ইসলাম সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় জানানো হয়, দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *