বুধবার ২টায় ঢাকা ইসলাহী ইজতেমার আয়োজক কমিটির পরামর্শসভা

বুধবার ২টায় ঢাকা ইসলাহী ইজতেমার আয়োজক কমিটির পরামর্শসভা

পাথেয় রিপোর্ট ● বুধবার বেলা ২টায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে ঢাকার ইসলাহী ইজতেমা বাস্তবায়নকল্পে পরার্শসভার আয়োজন করা হয়েছে। রামপুরা দারুল উলূম মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনীর সভাপতিত্বে এ পরামর্শসভা অনুষ্ঠিত হবে। তিনি হযরত ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সাইয়্যিদ আসআদ মাদানী রহ. এর মুরীদ, ভক্ত-অনুরক্তদের এর পরামর্শসভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, ঢাকার ইসলাহী ইজতেমাকে বাস্তবায়ন করার জন্যই বুধবার বাদ জোহর ইকরায় পরামর্শবৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *