পাথেয় রিপোর্ট ● ঢাকা ইসলাহী ইজতেমা উপলক্ষে আগত দারুল উলূম দেওবন্দের হাদীসের উস্তাদ মাওলানা আবদুল্লাহ মারুফী রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে জুমার নামাজ পড়াবেন বলে জানা গেছে। মাওলানা মারুফী পুরো সপ্তাহজুড়েই বাংলাদেশে অবস্থান করছেন। জামিআ ইকরা বাংলাদেশে দারসও নিচ্ছেন।
আগ্রহী দ্বীনদরদিদের আমন্ত্রণ জানিয়ে জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, মাওলানা মারুফী জুমা পড়াবেন ইকরায় ইনশাআল্লাহ। আর আসরের পর থেকে শুরু হবে আমাদের ইসলাহী ইজতেমা।


