রমজানে মসজিদে নববিতে শিশুদের প্রবেশে বিধি-নিষেধ

রমজানে মসজিদে নববিতে শিশুদের প্রবেশে বিধি-নিষেধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ রোধে পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদে নববিতে প্রবেশ নিষেধ করেছে সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদ নববি ও এর চত্বরে প্রবশে বারণ করা হয়।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ রমজান পরিকল্পনা থেকে আরো জানায় যায়, আধ ঘণ্টার মধ্যে তারাবির নামাজ সংক্ষিপ্তাকারে শেষ করতে হবে এবং তারাবিহ নামাজের ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করতে হবে।

আরও পড়ুন: বইয়ে নবীজীর ছবি অঙ্কনে মাহমুদ মাদানীর কড়া প্রতিবাদ

তাছাড়া করোনা সংক্রমণ রোধে গত বছরের মতো এ বছরও পবিত্র রমজানের শেষ ১০ দিন মসজিদের অভ্যন্তরে ইতকাফ করা যাবে। আর মসজিদের নববির ভেতর বা চত্বরে সাহরি বা ইফতারি বিতরণ বা জমায়েত করা যাবে না। তবে ব্যক্তিগত ভাবে সবার জন্য ইফতারি হিসেবে খেজুর ও পানীয়র ব্যবস্থা থাকবে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *