বইয়ে নবীজীর ছবি অঙ্কনে মাহমুদ মাদানীর কড়া প্রতিবাদ

বইয়ে নবীজীর ছবি অঙ্কনে মাহমুদ মাদানীর কড়া প্রতিবাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিদ্যা প্রকাশন মন্দির প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রকাশিত এবং লেখক রেনু বিষ্ণুর সংকলনে ক্লাস ফোরের সোশ্যাল সাইন্সের বইয়ের ‘the showed us the way ‘ শিরোনামের ৮৯ নম্বর পৃষ্ঠায় নবীজী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ছাপার কারণে প্রকাশককে চিঠি দিয়ে শক্তভাবে প্রতিবাদ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেন, শীগ্রই এই বই যেন মার্কেট আউট করা হয় এবং ভবিষ্যতে যেন এ ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ না করা হয়। যদি করা হয় তাহলে জমিয়ত অবশ্যই আইনি পদক্ষেপ নেবে।

জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল বলেন, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক কোন ছবি বিদ্যমান নেই। ইসলামী শরিয়তে তাঁর কাল্পনিক কোন চিত্রাঙ্কন করা সাংঘাতিক অপরাধ বলে বিবেচিত। তাই এ ধরনের ছবি আঁকার অর্থ মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করাঅ। এর দ্বারা জনমনে ক্ষোভ ও ঘৃণা জন্মায়।

আরও পড়ুন: ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো : সাইয়্যিদ মাহমুদ মাদানী

মাওলানা মাহমুদ মাদানী সাহেবের চিঠির জবাবে বিদ্যা প্রকাশন মন্দির প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর লিখেছেন যে, এ ঘটনা গতবছর করোনা মহামারীর সময় জনসম্মুখে আসার পরপরই আমার মার্কেট আউট করে দিয়েছি। আমরা আপনাকে কথা দিচ্ছি যে, আমাদের প্রকাশনী এই চরম ধৃষ্টতা প্রকাশে খুবই লজ্জিত, অনুতপ্ত এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় না করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

অনুবাদ: মুহাম্মাদ আইয়ুব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *