বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা ২৮ লাখ ৭৩ হাজারে দাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা ২৮ লাখ ৭৩ হাজারে দাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব বেড়েই চলছে। প্রতিদিন এ ভাইরাসটি আরও ভয়ঙ্কর আকার ধারন করছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে আছে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৭৩ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ২৪ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসেব অনুযায়ী, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৭৩ হাজার ৫০৩ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৯০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ১৯৭ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩০ লাখ ২৩ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ১৫৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪৭৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৭৭ জনের।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স চতুর্থ ,রাশিয়া পঞ্চম ,যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি আছে দশম স্থানে। এছাড়া আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *