আরও বাড়ছে লকডাউন, জানালেন ওবায়দুল কাদের

আরও বাড়ছে লকডাউন, জানালেন ওবায়দুল কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের লকডাউনের কথা চিন্তা করছে সরকার।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে ৫ এপ্রিল সোমবার থেকে দেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার, যা ১১ এপ্রিল রাতে শেষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *