পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ আদায় করতে দেয়নি ইসরাইল। মসজিদে প্রবেশের অনুমতি নেই- জানিয়ে দুর দুরান্ত থেকে আসা আকসার আগত মুসল্লিদের ফিরিয়ে দেয় পুলিশ। এমনি এক খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
বিষয়টি নিয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।
ফলে বিভিন্ন জায়গা থেকে যারা নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে আবার পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।


