বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে ১০ পুলিশ নিহত

বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে ১০ পুলিশ নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারী নৃতাত্ত্বিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা থানায় হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। দেশটির শান প্রদেশের নাউংমন অঞ্চলে ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী বিদ্রোহী জোটে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।

শান নিউজ নামের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, হামলায় দশজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুয়ি ফি মিয়ায় নামে অপর একটি সংবাদ সংস্থা নিহত পুলিশ সদস্যের সংখ্যা ১৪ বলে জানিয়েছে।

এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *