হেফাজতের সহকারী মহাসচিব গ্রেফতার

হেফাজতের সহকারী মহাসচিব গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। তবে ভিন্ন একটি সূত্র বলছে, গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমে বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ

হেফাজতের নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *