৫ দিনের রিমান্ডে হেফাজতের নায়েবে আমির কাদের

৫ দিনের রিমান্ডে হেফাজতের নায়েবে আমির কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ এপ্রিল) সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত।

রবিবার (২৫ এপ্রিল) সকালে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়।

আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন।

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্নিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৯ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তাণ্ডবের ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের হেফজাতের সহিসংতার ঘটনায় দায়ের করা মামলায় আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে হেফাজতে ইসলাম আন্দোলনে নামে সম্প্রতি। বিক্ষোভের নামে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির নেতাকর্মীরা সহিংসতা চালান। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এসব ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরমধ্যে ২৩টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৬টি মামলা তদন্ত করছে। বাকি মামলাগুলো তদন্ত করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *