ভারতের লোকসভায় তিন তালাক বিল পাস

ভারতের লোকসভায় তিন তালাক বিল পাস

ওয়ার্ল্ড ডেস্ক ● ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভায় কোনো সংশোধনী ছাডাই পাস হয়েছে তিন তালাক বিল। তাৎক্ষণিত তিন তালাক প্রদানকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে বৃহস্পতিবার লোকসভার ভোটাভুটিতে বিলটি পাস হয়। বুধবার বিলটি উত্থাপন করা হয়।

বিলটি এবার পাসের জন্য রাজ্যসভায় পাঠানো হবে। এখানেও বিলটি সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে।

বিল পাশের সময় কংগ্রেসসহ অন্য বিরোধীদলের সাংসদরা বেশ কিছু সংশোধনীর দাবি তোলেন। এআইএমআইএম,, এআইএডিএমকে, বিজেপির মতো কয়েকটি দল এই বিলের বিরোধিতা করে। কংগ্রেসের পক্ষ থেকে কিছু সংশোধনীর দাবি তোলা হয়। সংশোধনী পেশ করেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। কিন্তু সকল সংশোধনীর দাবি খারিজ করে পাস হয় বিলটি।

এনডিটিভি বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘আজ দেশের জন্য একটা ঐতিহাসিক দিন। নারী শক্তি, নারী সম্মান এবং নারীদের অধিকার রক্ষার্থে এ এক তাত&পর্যপূর্ণ পদক্ষেপ।’

বিল অনুযায়ী, তাত্ক্ষণিক তালাক বা তিন তালাক দিলে অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের জন্য জেলের সাজা খাটতে হতে পারে। বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেয়া হবে।

তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে।

স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকি সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *