একদিনে মৃত্যু সংখ্যা নেমে এলো ৫০ এর নিচে

একদিনে মৃত্যু সংখ্যা নেমে এলো ৫০ এর নিচে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১১ হাজার ৭৯৬ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৯৮ জন। এ নিয় দেশে করোনা থেকে সুস্থ হলেন সাত লাখ দুই হাজার ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তে হার আট দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যযন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *