পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা ছাত্র সমাজ। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্র সমাজের আহবায়ক মাহমুদ হাসান অরন, আইন বিষয়ক সম্পাদক মাহমুদ তপু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান বাবু, সদর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক হামিদুল ইসলাম, সদস্য সচিব ফারদীন খান ফাহিম, ছাত্র সমাজের আহবায়ক আলিফ জোসাইন সিদ্দিকী প্রমূখ।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭ আসামির জামিন স্থগিত
অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্টান খুলে দেয়ার দাবী জানান বক্তারা। পরে পথচারীদর মাঝে মাস্ক বিতরণ করে ছাত্র সমাজ।


