আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহান বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা ( চতুর্থ পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে এ তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়।

এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ অন্তে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়।

এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd পাওয়া যাবে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রামে ১৭৭, বরিশালে ১৬৭, খুলনায় ৫৬২, ময়মনসিংহে ২০২, রাজশাহীতে ৭৭৮, রংপুরে ৫৮ ও সিলেট বিভাগে ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *