রেগে আগুন ইমরান খান : পুরো বিষয়টি শাসক দলের চক্রান্ত!

রেগে আগুন ইমরান খান : পুরো বিষয়টি শাসক দলের চক্রান্ত!

ওয়ার্ল্ড ডেস্ক ● বিয়ে নিয়ে বাড়াবাড়িতে বেজায় চটেছেন ইমরান খান। নাহয় তৃতীয় বার বিয়ের কথা ভেবেছিলেন কিম্বা বিয়েটা করেই ফেলেছিলেন, তা নিয়ে এত হইচইকে মোটেই ভালো চোখে দেখছেন না পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার। তিন-চার দিন আগে ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে সরব হয়েছিল গোটা দুনিয়া। এবার নীরবতা ভাঙলেন ইমরান খান। আর তাতে যা বললেন তা বেশ বিস্ফোরক।

ইমরান খান তাঁর এই তৃতীয় বিয়ে নিয়ে এত শোরগোল একেবারেই পছন্দ করছেন না। তাঁর মত পুরো বিষয়টি পাকিস্তানের শাসক দলের চক্রান্ত। এই মুহূর্তে যেহেতু নওয়াজ শরিফ সরকারের বিরোধী রাজনৈতিক দলের প্রধান কান্ডারী তিনি তাই তাঁকে ম্লান করার লক্ষ্যেই এত কিছু হচ্ছে। নিজের ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে এতটা হইচই হওয়ার কী কারণ আছে সেটাও তিনি বুঝতে পারছেন না।

প্রচণ্ড রাগান্বিত ইমরান জানিয়েছেন, তিনি কি দেশবিরোধী কোনো কাজ করেছেন, না কোথাও আক্রমণ করেছেন যে তাঁকে নিয়ে এত শোরগোল করেন। তিনি জানিয়েছেন নওয়াজ শরিফদের তিনি ৩০ বছরের বেশি সময় ধরে চেনেন। এই অবস্থায় তিনি জানেন তাঁদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে। কিন্তু তা নিয়ে কখনই তিনি মুখ খোলেননি। কারণ এটা তাঁর রুচিতে বাধে।

গোটা বিষয়টি নিয়ে সিরিজ অফ টুইট করেছেন ইমরান খান। সেখানে জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে বিরক্ত। তবে তাঁর আরও চিন্তা বাড়াচ্ছে বুশরা বিবি-র অবস্থা। তাঁর সন্তান ও পরিবারকে নিয়ে চিন্তিত তিনি। কারণ তাঁরা অত্যন্ত রক্ষণশীল।
বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর সঙ্গে নাম জড়িয়েছে পাকিস্তানের ফ্ল্যামবোয়েন্ট তারকা ক্রিকেটার ইমরান খানের। প্রথমে বিয়ে করেছিলেন জেমাইমাকে। তারপর ২০১৫ সালে রেহাম খানকে বিয়ে করেন ইমরান। তবে বিয়েটা সেরেছিলেন ২০১৪-র নভেম্বরে। স্বীকার করতে এতগুলো দিন সময় লেগেছিল ইমরানের।

কয়েকদিন আগেই ইমরান খানের বিয়ে ঘিরে উত্তাল সংবাদমাধ্যম। ফের নাকি বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারপার্সন নাকি প্রায় বছর দুয়েক ধরেই এই ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করতেন। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। ২০১৮-র পয়লা জানুয়ারি নাকি বুশরা বিবিকে বিয়ে করেছেন।

পাকিস্তানের রাজনৈতিক দলের অন্যতম শক্তি ইমরানের রাজনৈতিক সচিব পিটিআই-প্রধানের বিয়েতে অংশ গ্রহণ করেছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা। রেহামের সঙ্গে ইমরানের বিয়ের সময়েও ইনিই সাক্ষী ছিলেন। এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হলে সরাসরি হ্যাঁ-না কোনওটাই বলছেন না ইমরানের সচিব।

গোটা ঘটনা ঘটে ডিফেন্স হাউজিংয়ের সেক্টর ওয়াই-লাহোরে। যে ভদ্রমহিলার সঙ্গে পরিণয় সূত্রে ইমরান বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তিনি ইমরানের দীর্ঘদিনের বান্ধবী।
এদিকে মাস কয়েক আগেই নিজের আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও তাঁর স্বামী জানিয়েছেন ধর্মীয় কারণেই এই বিচ্ছেদ।
২০১৮-র পয়লা জানুয়ারি নাকি বুশরা বিবিকে বিয়ে করেছেন। যদিও পাকিস্তানি সংবাদ মাধ্যমের একাংশে দেওয়া সাক্ষাৎকারে বুশরা বিবি-র ছেলে পুরো ঘটনাটিকে মিথ্যা বলে দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *