সোমবার থেকেই বন্ধ মার্কেট-শপিংমল

সোমবার থেকেই বন্ধ মার্কেট-শপিংমল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে সীমিত পরিসরে লকডাউন। যা আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত প্রাথমিকভাবে কার্যকর থাকবে। এ সময়ে দেশের সকল মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ তথা কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্ববর্তী সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করা হয়েছে। যা আগামী ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত কার্যকর হবে।

শর্তগুলোর মধ্যে মার্কেট-শপিংমলের বিষয়ে বলা হয়েছে- সোমবার (২৭ জুন) থেকে দেশের সব মার্কেট, শপিংমল, পর্যটনকেন্দ্র, কমিউনিটি সেন্টার, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

এ ছাড়া সারাদেশে সব গণপরিবহন বন্ধ থাকবে। কেবল পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করতে পারবে। নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এতে আরো বলা হয়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। তবে শুধু খাবার বিক্রয় (শুধু অনলাইন বা টেক ওয়ে) করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলোতে। নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় কর্মকর্তা ও কর্মচারীদের আনা-নেওয়া করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, করোনার বিষয়ে আরো প্রচার-প্রচারণা চালাতে হবে যাতে জনসাধারণ মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ হয়। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *