হজযাত্রীদের জন্য চারটি উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

হজযাত্রীদের জন্য চারটি উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী হজ মৌসুমে হজ ফ্লাইট পরিচালনার জন্য ৪টি সুপরিসর (ওয়াইড বডি) উড়োজাহাজ লিজ গ্রহণের উদ্যোগ নিয়েছে। লিজকালীন প্রতিটি উড়োজাহাজ দিয়ে কমপক্ষে ৭০০ ব্লক আওয়ার ফ্লাইট পরিচালনা করবে বিমান। এয়ারক্রাফট, ক্রু, মেইনটেন্যান্স, ইন্সুরেন্স (এসিএমআই) চুক্তির ভিত্তিতে উড়োজাহাজগুলো লিজ নেয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে বিমানের বহরে নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে। তাছাড়া রয়েছে ভাড়ায় নেয়া দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০, একটি এয়ারবাস এ৩৩০ ও দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ। ওসব উড়োজাহাজ দিয়ে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। গত হজ মৌসুমে নিজস্ব উড়োজাহাজের পাশাপাশি লিজের উড়োজাহাজেও হজযাত্রী পরিবহন করে বিমান। নিজস্ব উড়োজাহাজে হজ ফ্লাইট চালাতে গিয়ে তখন বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউল কাটছাঁট করতে বাধ্য হয় বিমান। অগ্রিম টিকিট  কিনে রাখা যাত্রীদের মধ্যে তার বিরূপ প্রভাব পড়ে। ওই ধরনের সংকট থেকে বেরিয়ে আসতে চলতি বছর আগে থেকেই সুপরিসর ৪টি উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসিএমআই ভিত্তিতে চারটি সুপরিসর উড়োজাহাজ লিজ নিতে গত ডিসেম্বর মাসে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। সংস্থাটির করপোরেট প্ল্যানিং বিভাগের জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত ওই দরপত্রে বলা হয়েছে, আগ্রহী এয়ারলাইনস, অপারেটর, এয়ারক্রাফটের মালিক, এয়ারক্রাফট নির্মাতাসহ সংশ্লিষ্ট কোম্পানিই কেবল দরপত্রে অংশ নিতে পারবে। দরপত্রে উড়োজাহাজের জন্য যেসব শর্ত দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে উড়োজাহাজের আসন সংখ্যা কমপক্ষে ৩০০ এবং কমপক্ষে ৭০০ ব্লক আওয়ার উড্ডয়নের সক্ষমতা থাকতে হবে। ২০১৮ সালের জুলাইয়ে উড়োজাহাজের বয়স ২০ বছরের বেশি হওয়া যাবে না। এসিএমআই অংশীদারসহ উড়োজাহাজ লিজ নেয়া হবে। ১৭ জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ই-মেইল ঠিকানায় দরপত্র জমা দিতে হবে। তাছাড়া বিমানের প্রধান কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সেও দরপত্র জমা দেয়া যাবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আগামী হজ মৌসুমে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ ৪টি উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ চলতি বছর বিমান প্রায় ৬৫ হাজার হজযাত্রী পরিবহন করবে। বহরের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এতো বিপুলসংখ্যক হজযাত্রী পরিবহন করতে গেলে নিয়মিত ফ্লাইটে কাটছাঁট করতে হয়। ওই কারণে ২০১৮ সালের সার্বিক ফ্লাইট শিডিউল অক্ষুণœ রাখতে আগে থেকেই ৪টি বড় উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *