ফ্রান্সে তুমুল বিক্ষোভ

ফ্রান্সে তুমুল বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার সংক্রমণ রোধে আগামী ৯ আগস্ট থেকে নতুন আইন জারি হতে যাচ্ছে ফ্রান্সে। এই আইন অনুসারে যদি কেউ কফি শপ বা রেস্তোরাঁয় যেতে চান, তবে তার অ্যান্টিকরোনাভাইরাস পাশ থাকতে হবে।

এছাড়া বিমানে ভ্রমণ বা আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে লাগবে এ পাশ। তবে দুই ডোজ টিকা নিলেই পাবেন। কিন্তু এখনও বহু নাগরিক টিকা না পাওয়ায় সরকারের এমন কঠোর পদক্ষেপের বিরুদ্ধে শনিবার (৩১ জুলাই) টানা তৃতীয় সপ্তাহের বিক্ষোভে নামেন আন্দোলনকারী।

এ দিনের আন্দোলন গত সপ্তাহের তুলনায় সহিংস রূপ নেয়। রাজধানী প্যারিসের শঁজ এলিজে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখান। ফলে রাজধানী জুড়ে তিন হাজারের মতো নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে নিরাপত্তা সদস্যরা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনেও অবস্থান করেন বিক্ষুব্ধরা।

খবরে বলা হয়েছে, অ্যান্টি ভ্যাকসিন পাশ বিরোধী বিক্ষোভে ফ্রান্সের বিভিন্ন জায়গায় দুই লাখের মতো মানুষ রাস্তায় নামেন। এর মধ্যে ১৪ হাজারের বেশি অবস্থান করেন প্যারিসে। ফ্রান্সে করোনার শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *