করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬৪ জন। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু।এর আগে গত ২৭ জুলাই সর্বোচ্চ মৃত্যু ছিল ২৫৮ জন। ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবে ১০ দিনেই এই সংখ্যা পেরিয়ে গেলো করোনা।

গত এক দিনে মারা যাওয়া ২৬৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২১ হাজার ৯০২ জনে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৭৪৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

আগের দিন বুধবার (৪ আগস্ট) সারা দেশে প্রায় ৫০ হাজারের মত নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১৩ হাজার ৮১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর এক দিনে মৃত্যু হয় ২৪১ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগীর সখ্যা কিছুটা কমে এলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ শতাংশ, যা আগের দিন ২৭ দশমিক ৯১ শতাংশ ছিল।

শনাক্ত সংখ্যার হিসেবে ঢাকা জেলা সবচেয়ে কঠিন সময় পার করছে। গত এক দিনে ঢাকায় দেশের সর্বোচ্চ ৩ হাজার ২৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় বয়সভেদে মৃতের সংখ্যা :

০–১০ : ১ জন

১১–২০ : ১ জন

২১–৩০ : ৫ জন

৩১–৪০ : ২৫ জন

৪১–৫০ : ৩১ জন

৫১–৬০ : ৫৯ জন

৬১–৭০ : ৭৪ জন (সর্বোচ্চ)

৭১–৮০ : ৫০ জন

৮১–৯০ : ১৫ জন

৯১–১০০ : ৩ জন

এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন এবং বাসায় মারা গেছেন ১৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *