বিধিনিষেধ অমান্যঃ একদিনে রাজধানীতে আরও গ্রেপ্তার ৩৪২

বিধিনিষেধ অমান্যঃ একদিনে রাজধানীতে আরও গ্রেপ্তার ৩৪২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে অকারনে বাইরে বের হওয়ায় রাজধানীতে শনিবার (৭ আগস্ট) আরও ৩৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১৭১ জনকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিএমপি ট্রাফিক পুলিশ ৪৯২টি গাড়িকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বিধিনিষেধের ষোড়শ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিধিনিষেধে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯২টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে ষোড়শ দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়া এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ১৭১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

এর আগে কঠোর বিধিনিষেধ নিশ্চিতে পঞ্চদশ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন ২৩৯ জন। আর ৭৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৯০ হাজার ৪১০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগের ২৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *