অবশেষে বিধিনিষেধ শিথিল করে সরকারি প্রজ্ঞাপন জারি

অবশেষে বিধিনিষেধ শিথিল করে সরকারি প্রজ্ঞাপন জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ঘোষণা অনুযায়ী আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবকিছু।

রোববার (৮ আগস্ট) বিকালে বিধিনিষেধ শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আগমী বুধবার (১১ আগস্ট) থেকে সকল শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সড়কপথে অর্ধেক যানবাহন চলতে পারবে। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ১১ তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে সেটি হলো- ধাপে ধাপে পর্যায়ক্রমে শিথিল করা। আমাদের করোনা শনাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০ এর ওপরে আছে। সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *