পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগান সেনাবাহিনীর বিমান হামলায় জাওযান প্রদেশের তালেবানের একটি ঘাঁটিতে কমপক্ষে ২০০ তালেবান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তা ফাওয়াদ আমান।
ফাওয়াদ আমান টুইট বার্তায় বলেন, শেবারঘানে তালেবানরে গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়। এছাড়া তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং শতাধিক যানবাহন ধ্বংস হয়েছে।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর করার পর থেকেই দেশটিতে অরাজকতা সৃষ্টি করতে শুরু করে তালেবান। বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। এখন তাদের টার্গেট বড় বড় শহর দখল করা।
সেই লক্ষ্যে দু’দিনে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে জঙ্গীগোষ্ঠি তালেবান। জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।


