একদিনে করোনায় খুলনা বিভাগে আরও ২৮ জনের মৃত্যু

একদিনে করোনায় খুলনা বিভাগে আরও ২৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় খুলানা বিভাগো করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে করোনায় ২৮ জন মারা গেছেন। এছাড়া নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আরও ৬১২ জন।

রোববার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের বরাতে এতথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *