দেশে একদিনে আরও ২৪১ জনের মৃত্যু

দেশে একদিনে আরও ২৪১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের ভয়াবহ তান্ডব কমছেই না। প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে শনাক্ত-মৃত্যু। করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চললেও করোনার তান্ডব উল্লেখযোগ্য হারে কমছে না।

সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে করোনায় মারা যাওয়াদের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জনে।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৬ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *