পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে বোমা হামলায় দুইজন পুলিশ নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও আরও ২১ জন।
বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানান, রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় পুলিশকে লক্ষ্য করেই এ হামলার ঘটনা ঘটে।
জনা গেছে, বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২১ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ১২ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিক এ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনোভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি।


