পদ্মায় আবারও পিলারের সাথে ফেরির ধাক্কায় ২০ জন আহত

পদ্মায় আবারও পিলারের সাথে ফেরির ধাক্কায় ২০ জন আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার পর মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ ঘটনায় ফেরিতে থাকা অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসছিল। এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে গিয়ে আঘাত করে। এ সময় ফেরিতে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন। তিনি বলেন, ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে আসার পথে সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে। এ সময় ফেরিতে থাকা কয়েকজন যাত্রী আহত হয়। একই সঙ্গে ফেরিতে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সার্বিক) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, তিনিও বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে, সেতুর সঙ্গে ফেরির ধাক্কার লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *