করোনায় বরিশালে কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

করোনায় বরিশালে কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তর সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে মৃত্যুর সংখ্যা। সোমবার সকল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬৯ জন, যা সংখ্যায় আগের ২৪ ঘণ্টার প্রায় দ্বিগুণ।

গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন ৩৮৮ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিলো ২১ জন। মঙ্গলবার সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস।

পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় দ্বিগুণ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে মৃত্যুর সংখা কমেছে। মৃতদের মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বরিশাল জেলায় ৫ জন, পটুয়াথালীতে একজন, ভোলায় ৩ জন এবং পিরোজপুরে একজনের মুত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে।

আক্রান্তদের মধ্যে বরিশালে ৩০৫ জন, পটুয়াখালীতে ৯১ জন, ভোলায় ৯২ জন, পিরোজপুরে ৯৯ জন জন, বরগুনায় ৫৮ জন এবং ঝালকাঠিতে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৯ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন। বর্তমানে এই ওয়ার্ডে মোট রোগী ভর্তি রয়েছে ২১৫ জন।

অন্যদিকে, বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে ১৬৫ জনকে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে ৯৬ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি সংখ্যা ৪৯১২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *