পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলতে পারবে-এমন আদেশ জারি করেছিল সরকার। কিন্তু বাস মালিক সমিতির আবেদনে আগামী ১৯ আগস্ট থেকে সড়েক শতভাগ বাস চলাচলের অনুমতিও দিয়ে দিল সরকার।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। তবে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদফতর থেকে প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও বলা হয়।
এতে আরও বলা হয়, যে কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


