রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জন নিখোঁজ

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জন নিখোঁজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার কামচাটকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ দর্ঘটনায় ১৩ জন যাত্রী ও তিন ক্রুয়ের মধ্যে এখনও সাতজন নিখোঁজ থাকার কথা জানা গেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর পরই নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন।

রাশিয়ার আকাশপথে দুর্ঘটনার তদন্ত সংস্থা রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের সবাই জীবিত আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানায় ওই সূত্রটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *