চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি সম্পূর্ণরুপে নিষিদ্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি সম্পূর্ণরুপে নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সম্পূর্ণরুপে ছাত্ররাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার গণমাধ্যমেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজর ক্যাম্পাসে ছাত্রদের কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না।

এদিকে চমেক সূত্র জানায়, সোমবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা শেষ করে অনেকে ডাক্তারও হয়ে গেছেন। ঢাকা মেডিকেল কলেজে গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে এ পরীক্ষা।

প্রসঙ্গত, করোনা ও ছাত্রলীগের সংঘাতের দরুন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছিল। পরীক্ষার সময় ছাত্রলীগ আবার অভ্যন্তরীণ কোনো ইসু্যতে সংঘাতে জড়ালে আবার পরীক্ষা স্থগিত করে দিতে হবে। এ কারণে চমেকে ছাত্ররাজনীতি আপাতত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *